বনগাঁ: বৃহস্পতিবারের রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক। এবার টার্গেট বনগাঁ হেড পোস্ট অফিসের পাসপোর্ট সেবা কেন্দ্র। শুক্রবার বেলা ১১টা নাগাদ একটি উড়ো মেইল আসে পোস্ট অফিসের আধিকারিকদের কাছে। যেখানে সাফ জানানো হয়, বেলা ১২টা ১০ মিনিট নাগাদ আরডিএক্স (RDX) দিয়ে পুরো অফিস উড়িয়ে দেওয়া হবে।মেইলটিতে দাবি করা হয়েছে, জনৈক জিহাদি সংগঠনের পক্ষ থেকে এই হুমকি পাঠানো হয়েছে। সেখানে লেখা ছিল, "শুক্রবারই আসল জিহাদ, ১১টার মধ্যে অফিস খালি করুন।" মেইলটি দেখামাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ অফিস খালি করে বাইরে বেরিয়ে আসেন কর্মী ও সাধারণ মানুষ।
বনগাঁ হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার জানিয়েছেন, "মেইলটি পাওয়ার সাথে সাথেই আমরা পুলিশকে খবর দিই এবং নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবন খালি করার নির্দেশ দিই।" বর্তমানে পুলিশ ও প্রশাসন গোটা এলাকা ঘিরে রেখেছে। তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি কোণায়। তবে বারবার এই ধরণের হুমকিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
বনগাঁ পোস্ট অফিসের ঘটনা কি বড় কোনো ষড়যন্ত্রের অংশ?
আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদের জানাব। আমাদের সাথে যুক্ত থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। সতর্ক থাকুন, আমাদের সাথেই থাকুন