অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

news লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
news লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া: গ্যাস সংকট রুখতে গাইঘাটায় পুলিশের ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের রান্নাঘরে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী যাতে ‘কৃত্রিম সংকট’ তৈরি করে কালোবাজারি করতে না পারে, তা নিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল প্রশাসন।


বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্তের নেতৃত্বে গাইঘাটার আঙ্গ্রাইল এলাকায় একটি H P গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে আচমকা হানা দেয় পুলিশ।অভিযান চলাকালীন আইসি শুভাশিস দত্ত ডিস্ট্রিবিউটর অফিসের একাধিক গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখেন।বর্তমানে কত পরিমাণ গ্যাস মজুত আছে এবং প্রতিদিন কত বুকিং হচ্ছে, তার সামঞ্জস্য যাচাই করা হয়।কাগজে-কলমে থাকা হিসাবের সঙ্গে গোডাউনের সিলিন্ডারের সংখ্যার মিল আছে কি না, তা সরেজমিনে দেখেন তিনি।গ্রাহকদের গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অযথা দেরি করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।পরিদর্শন শেষে আইসি সংশ্লিষ্ট ডিলারকে স্পষ্ট নির্দেশ দেন যে, সরবরাহ কোনোভাবেই ব্যাহত করা যাবে না। মজুত থাকা সত্ত্বেও কোনো গ্রাহককে ফিরিয়ে দেওয়া বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আঙ্গ্রাইল এলাকার এক বাসিন্দা জানান, "যুদ্ধের খবরের পর থেকেই আমাদের মনে একটা ভয় ছিল যে হয়তো গ্যাসের দাম বাড়বে বা পাওয়া যাবে না। কিন্তু পুলিশ যেভাবে সরাসরি ডিলারের অফিসে গিয়ে তদারকি করছে, তাতে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম।"

প্রশাসনের এই কড়া নজরদারি জারি থাকলে অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা সফল হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


 সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আপনার এলাকার কোনো বিশেষ খবর বা সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন [দিনকাল ইন্ডিয়া, সত্যের সন্ধানে আমরা সারাক্ষণ।"

গ্যাস সংকট'-এর গুজব এড়িয়ে চলার জন্য অনুরোধ দেশবাসীকে


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানিতে সমস্যার আশঙ্কার মাঝেই রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিটি প্রান্তে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।


কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গ্যাস আমদানিতে কোনো সাময়িক সমস্যা দেখা দিলেও গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাস (Domestic LPG) সরবরাহে কোনো কোপ পড়বে না। শিল্পক্ষেত্র বা বাণিজ্যিক ব্যবহারের চেয়ে সাধারণ মানুষের রান্নাঘরের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে: তেল শোধনাগারগুলিকে (Refineries) এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাস (PNG) এবং সিলিন্ডারের ক্ষেত্রে গৃহস্থদের জন্য ১০০ শতাংশ জোগান নিশ্চিত করা হবে।

 হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার নিয়ে যাতে কেউ আতঙ্কিত না হন এবং মজুতদারি বা কালোবাজারি না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে:

১. বুকিংয়ের সময়সীমা: দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম ব্যবধান ২৫ দিন করা হয়েছে। আগে যা ছিল ২১ দিন। মূলত মজুতদারি রুখতেই এই সিদ্ধান্ত।

২. ই-কেওয়াইসি (e-KYC): প্রকৃত গ্রাহকদের কাছে দ্রুত গ্যাস পৌঁছে দিতে ই-কেওয়াইসি প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে। যারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা ডেলিভারির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

৩. ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC): সিলিন্ডার হাতে পাওয়ার সময় গ্রাহকের মোবাইলে আসা ওটিপি বা ডিএসি কোড দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সিলিন্ডার পাচার না হতে পারে।

কেন্দ্রের আশ্বাস: ভয়ের কিছু নেই

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ এলপিজি মজুত রয়েছে। সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনে যাতে কোনো বাধা না আসে, তার জন্য রাজ্য সরকারগুলোকে পরিকাঠামো ও নিরাপত্তার দিকে নজর দিতে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো 'গ্যাস সংকট'-এর গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

সরকারের এই সক্রিয় ভূমিকার ফলে আগামী দিনগুলোতে গ্যাস বুকিং বা ডেলিভারি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে প্রশাসন এখন সরাসরি ডিস্ট্রিবিউটরদের ওপর নজরদারি চালাচ্ছে।

বুধবার, ১১ মার্চ, ২০২৬

SIR খসড়া তালিকা থেকে নাম বাদ: কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণী বিধানসভা এলাকার S-I-R তালিকার খসড়া থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে আজ বুধবার উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী মহকুমা শাসকের দপ্তর চত্বর। কয়েকশ স্থানীয় বাসিন্দা আজ দুপুরে দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত খসড়া তালিকায় অনেক প্রকৃত বাসিন্দার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।

এদিন দুপুর থেকেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে ভিড় জমতে শুরু করে। বিক্ষোভকারীরা তাঁদের হাতে থাকা কাগজ ও নথি দেখিয়ে স্লোগান দিতে থাকেন। ভিড় সামলাতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

"আমরা বছরের পর বছর এখানে বসবাস করছি। অথচ আজ যখন তালিকা বের হলো, দেখছি আমাদের নাম নেই। প্রশাসন দায়সারা কাজ করছে। নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।" — একজন বিক্ষোভকারী বাসিন্দা।


মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি খসড়া তালিকা (Draft List) মাত্র। যাঁদের নাম বাদ গেছে বা ভুল এসেছে, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে। সমস্ত নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

Video Link ----


দর্শক বন্ধু এরকমই নানা ধরনের খবরের আপডেট পেতে আমাদের দিনকাল ইন্ডিয়া চ্যানেল সাবসক্রাইব করুন, 

রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য বিরাট সুখবর! চালু হচ্ছে একগুচ্ছ নতুন গেদে লোকাল ট্রেন

রানাঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রেল মন্ত্রকের অনুমোদনে গেদে-শিয়ালদহ এবং গেদে-মাঝেরহাট শাখায় একাধিক নতুন লোকাল ট্রেন চালু হতে চলেছে। 


সাধারণ যাত্রী, নিত্যযাত্রী এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে এই নতুন ট্রেনগুলি যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দেবে।

এই ভিডিওতে আমরা প্রতিটি নতুন ট্রেনের সঠিক সময়সূচি (Timetable) এবং রুট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

🕒 নতুন ট্রেনগুলির সময়সূচি:

১. শিয়ালদহ – গেদে (আপ): শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:২৮, রানাঘাট পৌঁছাবে ১১:০১ এবং গেদে পৌঁছাবে দুপুর ১২:০৭ মিনিটে।

২. গেদে – শিয়ালদহ (ডাউন): গেদে থেকে ছাড়বে সকাল ০৮:২৬, রানাঘাট পৌঁছাবে ০৯:১৮ এবং শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে।

৩. শিয়ালদহ – গেদে (আপ): শিয়ালদহ থেকে ছাড়বে বিকেল ১৬:৫০, রানাঘাট পৌঁছাবে ১৮:৩৭ এবং গেদে পৌঁছাবে রাত ১৯:৩৮ মিনিটে।

৪. গেদে – মাঝেরহাট (ডাউন): গেদে থেকে ছাড়বে বিকেল ১৬:১৫ এবং মাঝেরহাট পৌঁছাবে রাত ১৯:২৮ মিনিটে।

৫. রানাঘাট – গেদে (আপ): রানাঘাট থেকে ছাড়বে সকাল ০৭:০৫ এবং গেদে পৌঁছাবে ০৭:৫৭ মিনিটে।

৬. গেদে – রানাঘাট (ডাউন): গেদে থেকে প্রতিদিন দুপুর ১৩:০০ টা এবং রাত ২০:২৫ মিনিটে দুটি ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। 

Video Link ----- 

ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকল যাত্রীদের এই খুশির খবরটি জানিয়ে দিন।

📌 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও খবরের জন্য।

 #DinkaalIndia #Ranaghat #GedeLocal #IndianRailways #JagannathSarkar #NewTrain #Sealdah #WestBengalNews

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁ ও ঠাকুরনগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প! আতঙ্কিত স্কুল পড়ুয়ারা।

 নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকা এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা ও ওপার বাংলার সাতক্ষীরা জেলায় এই ভূমিকম্পের উৎসস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।

সবচেয়ে বেশি আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। দুপুরবেলা যখন পুরোদমে ক্লাস চলছিল, সেই সময় হঠাৎই স্কুল ভবন কাঁপতে শুরু করে। ভূমিকম্প টের পাওয়া মাত্রই ক্লাসরুমের ভেতর হুড়োহুড়ি পড়ে যায়। তবে শিক্ষকদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। টিফিনের ঘণ্টা বাজার আগেই তড়িঘড়ি সমস্ত পড়ুয়াকে ক্লাসরুম থেকে বের করে স্কুলের খোলা মাঠে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ আতঙ্কে মাঠে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা।বনগাঁ ও সংলগ্ন সীমান্ত এলাকায় কম্পন বেশ জোরালো অনুভূত হলেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে সীমান্ত সংলগ্ন পুরনো বাড়িগুলোতে কোনো ফাটল ধরেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক নজরে আজকের ভূমিকম্প:

সময়: দুপুর ১টা ২২ মিনিট।মাত্রা: ৪.৯ (রিখটার স্কেল)।উৎসস্থল: বাংলাদেশের সাতক্ষীরা জেলা (ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন)।

প্রভাবিত এলাকা: বনগাঁ, ঠাকুরনগর, গাইঘাটা এবং ওপার বাংলার বিস্তীর্ণ অঞ্চল।

বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে পরবর্তী কম্পন বা 'আফটার শক' নিয়ে চাপা উদ্বেগ রয়ে গেছে।

Video Link --- 


DINKAAL INDIA-র পর্দায় খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোট ঘোষণার আগেই পানিহাটিতে ‘গৃহ সম্পর্ক’ অভিযানে সুকান্ত মজুমদার! ঘরের দুয়ারে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে অভাব-অভিযোগের পাহাড় বাসিন্দাদের।

ভোটের দামামা বাজার আগেই জনসংযোগে জোর দিল বিজেপি। আজ হঠাৎই উত্তর ২৪ পরগনার পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডে ‘দুয়ারে’ পৌঁছে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘরের দরজায় পেয়ে একদিকে যেমন অবাক বাসিন্দারা, তেমনই নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান— একগুচ্ছ অভাব-অভিযোগ উগড়ে দিলেন তারা। যদিও বিজেপির এই কর্মসূচিকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


বুধবার সকালে পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডের অলিগলিতে ঘুরতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। কোনো রাজনৈতিক সভা নয়, সরাসরি মানুষের ঘরের দরজায় কড়া নাড়লেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলেন এলাকার নাড়ির স্পন্দন।

স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়েই নিজেদের ক্ষোভ ও দাবীর কথা জানান। কেউ চাইলেন কাজের সুযোগ, কেউ আবার সরব হলেন নারী সুরক্ষা নিয়ে। এলাকার মহিলারা স্পষ্ট জানান, তারা পরিবর্তন চান যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। অন্যদিকে, অনেকে আবার ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এই ধরণের ‘গৃহ সম্পর্ক’ অভিযান যে ভোটারদের মন বুঝতেই করা হচ্ছে, তা গোপন রাখেননি সুকান্ত মজুমদার নিজেও। তিনি মন দিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই জনসংযোগকে কটাক্ষ করতে ছাড়েনি পানিহাটির তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ভোটের আগে এসব নাটক করে কোনো লাভ হবে না। পানিহাটির মানুষ উন্নয়নের পাশেই আছেন।

বিজেপির এই জনসংযোগ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

"প্রতি মুহূর্তের টাটকা খবর এবং সঠিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল DINKAAL INDIA। 


ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। ধন্যবাদ।"

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

গাইঘাটায় পুলিশের হানা: বিপুল পরিমাণ অবৈধ মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: এলাকায় অবৈধ মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল গাইঘাটা থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি মদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম জগদীশ দাস (৩৭)। শনিবার রাতে গাইঘাটার গোপালপুর খেলার মাঠ এলাকায় পুলিশ অতর্কিতে হানা দেয়। সেখান থেকেই জগদীশকে হাতেনাতে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ বোতল (প্রতিটি ৬০০ মিলি) দেশি মদ উদ্ধার হয়েছে।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পুলিশের নজর এড়িয়ে এলাকায় এই বেআইনি কারবার চালিয়ে আসছিলেন জগদীশ। তবে শেষ রক্ষা হলো না। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।রবিবার ধৃত ব্যক্তিকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ।

রাজ্যে অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, শাসকদলকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জামাতের উত্থান এবং রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।


শমীক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গ বর্তমানে জঙ্গি কার্যকলাপের 'সেফ জোন' বা নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত অবস্থার সুযোগ নিয়ে অবাধে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। তিনি দাবি করেন, গত সাত বছর ধরে এই রাজ্যে জিহাদি চিন্তাধারার প্রসার ঘটেছে। বিশেষ করে সীমান্ত বরাবর জামাত-উল-মুজাহিদিনের মতো সংগঠনের উত্থান দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। অবিলম্বে এদের কঠোরহস্তে দমন করার দাবি জানিয়েছেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত তিন বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৭৫ শতাংশেরও বেশি নিছক তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তাঁর দাবি:গত দুই বছরের পরিসংখ্যান অনুযায়ী, রাজনৈতিক খুনের ৯৫ শতাংশ ক্ষেত্রেই তৃণমূল তৃণমূলকে মারছে।বাকি অংশ বিজেপির কর্মীদের ওপর আক্রমণ।তৃণমূলকে 'জীবন্ত জীবাশ্ম' হিসেবে অভিহিত করে তিনি বলেন, সরকার কার্যত অস্তিত্বহীন।নির্বাচনের অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলার লজ্জা যে ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে। তৃণমূল পশ্চিমবঙ্গকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে জেলা জজের তত্ত্বাবধান ছাড়া সুষ্ঠু বিচার বা প্রক্রিয়া সম্ভব হচ্ছে না।"

বিজেপির পক্ষ থেকে তিনি 'No Sir, No Vote' স্লোগানের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি, বিজেপির 'ফর্ম সেভেন' (Form 7) যা পুড়িয়ে দেওয়া বা কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো পুনরায় পুনরুদ্ধারের ওপর জোর দেন তিনি।

Video Link --- 

 #DINKAALINDIA #SamikBhattacharya #WBNews #PoliticalViolence #BorderSecurity #BJPWestBengal #TMC

কাজের চাপে দিশেহারা: মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা প্রধান শিক্ষকের

 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নির্বাচনী সংশোধনী বা ‘SIR’ (Summary Iterative Revision) কাজের প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক প্রধান শিক্ষক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টিটাগড় ঘাটে। প্রাণে বেঁচে গেলেও বর্তমানে তিনি বারাকপুর বি.এন. বসু হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত শিক্ষকের নাম মোহাম্মদ কায়ামউদ্দিন। তিনি কাঁচরাপাড়া আর.পি. হাই স্কুলের প্রধান শিক্ষক এবং বারাকপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলি হায়দার রোড এলাকার বিএলও (BLO) হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, আজ ছিল SIR সংশোধনীর শেষ দিন। কাজের পাহাড়প্রমাণ চাপ এবং সময়সীমার বাধ্যবাধকতায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি।

এদিন টিটাগড় ঘাট থেকে একটি নৌকায় ওঠেন কায়ামউদ্দিন সাহেব। নৌকাটি মাঝগঙ্গায় পৌঁছালে তিনি হঠাৎ ঝাঁপ দেন। তবে মাঝিদের তৎপরতা এবং উপস্থিত সাধারণ মানুষের প্রচেষ্টায় তাঁকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয়। প্রথমে তাঁকে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে বারাকপুর বি.এন. বসু হাসপাতালে ভর্তি করা হয়।কায়ামউদ্দিনের স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরেই তিনি এই কাজের চাপ নিয়ে প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন। বাড়ির লোকেদের সাথেও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি অসুস্থ শিক্ষকের খোঁজখবর নেন এবং প্রশাসনিক চাপের তীব্র নিন্দা করেন। বিধায়ক বলেন:

"SIR-এর শেষ মুহূর্তে এসেও কোনো শান্তি নেই। এই শিক্ষককে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।"

শিক্ষকদের ওপর বিএলও বা অ-শিক্ষকসুলভ কাজের অতিরিক্ত চাপ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠন। এই ঘটনা সেই ক্ষোভকে আরও উসকে দিল। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কায়ামউদ্দিন সাহেব। প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।

Video Link --- 


শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কলকাতা পুরসভায় ‘তপ্ত’ বাজেট অধিবেশন: ঘাটতি কমিয়ে উন্নয়নের খতিয়ান মেয়রের, ‘হাম্পটি-ডাম্পটি’ বলে কটাক্ষ বিরোধীদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের দ্বিতীয় ইনিংসের শেষ এই বাজেটে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি ও ঘাটতি সামাল দেওয়ার দাবি করা হয়েছে, অন্যদিকে তেমনই বিরোধীদের তীক্ষ্ণ আক্রমণ ও হট্টগোলে উত্তপ্ত হয়ে উঠল পুরসভার অধিবেশন কক্ষ। বাজেট পেশের ধরুণ থেকে শুরু করে মেয়রের ভাষা— সব কিছু নিয়েই সরব হলেন বিজেপি ও বাম কাউন্সিলররা।


শুক্রবার পেশ করা বাজেটে দেখা যাচ্ছে, গতবারের তুলনায় ঘাটতির পরিমাণ কিছুটা হলেও কমাতে পেরেছে পুরসভা।
* আয় ও ব্যয়: ২০২৬-২৭ অর্থবর্ষে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৭৯১.৪৩ কোটি টাকা এবং ব্যয়ের বরাদ্দ ৫,৯০০২.৪৩ কোটি টাকা।
* ঘাটতি: গত অর্থবর্ষে (২০২৫-২৬) ঘাটতি ছিল ১১৪.৭২ কোটি টাকা। এবার তা ৩.৭২ কোটি টাকা কমিয়ে ১১১ কোটি টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
* রাজস্ব ও অনুদান: রাজ্য সরকারের অনুদান গতবারের ২,৮৯৭ কোটি থেকে বেড়ে হয়েছে ৩,১৩০ কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো রাজস্ব আদায়, যা গত বছরের ১,৬৭১ কোটি থেকে বেড়ে এবার ২,৬৬১.৪৩ কোটিতে পৌঁছেছে (বৃদ্ধি ৯৯০.৪৩ কোটি টাকা)।

বাজেট পেশের সময় ফিরহাদ হাকিম শহরের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরেন:
১. পরিকাঠামো: জল সরবরাহ, পয়ঃপ্রণালী, সড়ক সংস্কার ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর।
২. কালীঘাট স্কাইওয়াক: ৯৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের সাফল্য উল্লেখ করেন তিনি।
৩. ই-পরিষেবা: নাগরিকদের যাতে সশরীরে পুরভবনে আসতে না হয়, তার জন্য ডিজিটাল পরিষেবায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।
৪. সামাজিক প্রকল্প: শহরে নতুন করে ১ লক্ষ ২৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আওতায় এসেছেন। বর্তমানে কলকাতায় মোট উপভোক্তার সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার।
৫. সবুজ কলকাতা: শহরকে দূষণমুক্ত রাখতে ‘সবুজ পরিষেবা’ দেওয়ার অঙ্গীকার মেয়রের।
বিরোধীদের তোপ: ‘হাম্পটি-ডাম্পটি’ ও ‘বর্ণপরিচয়’ বিতর্ক
বাজেট পেশের শুরু থেকেই বিরোধীরা অভিযোগ তোলেন যে মেয়র পরম্পরা ভেঙে বাজেট ভাষণ সম্পূর্ণ না পড়ে ‘জাম্প’ করে পড়ছেন।

বিজেপির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ এই বাজেটকে ‘হাম্পটি-ডাম্পটি বাজেট’ বলে অভিহিত করেন। মেয়র যখন বলেন যে ভাষার বিচারে যেন কারও ওপর অত্যাচার না হয়, তখন সজল ঘোষ মেয়রের বাংলা ভাষা জ্ঞান নিয়েই প্রশ্ন তোলেন। তিনি কটাক্ষ করে বলেন, মেয়রের ‘বর্ণপরিচয়’ বই পাঠ করা প্রয়োজন। এছাড়াও তৃণমূল সাংসদ সৌগত রায়ের সংসদীয় আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল বাঙালির অস্মিতা নিয়ে কথা বললেও তাদের সাংসদদের আচরণ বাংলাকে লজ্জিত করে।

বাম কাউন্সিলর মধুছন্দা দেব এই বাজেটকে সম্পূর্ণ ‘নির্বাচনী মুখী’ বলে দাবি করেন। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য পেশ করা নিয়ে তিনি আইনি ও নীতিগত প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, মেয়র বাজেট ভাষণ নিয়ম মেনে না পড়ে কেবল বেছে বেছে কিছু অংশ পড়েছেন।

প্রথম দিনেই শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্বে অধিবেশন কক্ষ ছিল উত্তপ্ত। পরিস্থিতি বিচার করে চেয়ারপারসন মালা রায় এদিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করেন। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ফের বাজেট অধিবেশন বসবে এবং তিন দিনব্যাপী এই আলোচনা চলবে।

Video Link - 


#dinkaalindia #KMCBudget2026 #KolkataMunicipalCorporation #FirhadHakim #KolkataBudget #KMCUpdate #UrbanDevelopment #FiscalDeficit #KolkataNews
#HumptyDumptyBudget #PoliticalTussle #SajalGhosh #OppositionVoice #BJPvsTMC #KMCWarOfWords #PoliticalClash #BengalPolitics
#LaxmiBhandar #DigitalKolkata #GreenKolkata #InfrastructureDevelopment #KalighatSkywalk #EServices #SocialWelfare #KolkataGovernance

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

অডিট ফাইল জমা দিতে ভয় পাচ্ছে রাজ্য, হিসেবে বড় গরমিল: জিএসটি বকেয়া নিয়ে মমতাকে তোপ শুভেন্দুর

পশ্চিমবঙ্গের বকেয়া জিএসটি (GST) পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত দীর্ঘদিনের। এই ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, রাজ্য সরকার সঠিক সময়ে অডিট ফাইল এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার কারণেই কেন্দ্রীয় বরাদ্দ আটকে রয়েছে। শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, "হিসেবের মধ্যে বড়সড় গরমিল রয়েছে, আর সেই কারণেই পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট জমা দিতে ভয় পাচ্ছে নবান্ন।"


​কেন্দ্রীয় সরকার বারবার দাবি করেছে যে, নিয়ম অনুযায়ী রাজ্যগুলি যদি তাদের খরচের শংসাপত্র (Utilization Certificate) এবং এজি (AG) অডিট রিপোর্ট জমা না দেয়, তবে পরবর্তী কিস্তির টাকা ছাড়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়। শুভেন্দু অধিকারী এদিন সেই বিষয়টিকেই হাতিয়ার করেন। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে বকেয়া টাকার দাবি জানাচ্ছেন, অথচ বাড়ির কাজ ঠিকমতো করছেন না। নথিপত্র যদি পরিষ্কার থাকে, তবে অডিট ফাইল জমা দিতে বাধা কোথায়?"

​বিরোধী দলনেতার দাবি, বিভিন্ন প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে, "ফান্ডের হিসেবে ব্যাপক গরমিল থাকার কারণেই রাজ্য সরকার কেন্দ্রীয় সংস্থার নজরদারি এড়াতে চাইছে। হিসেবে স্বচ্ছতা থাকলে এতদিনে টাকা রাজ্যে চলে আসত। আসলে রাজ্যবাসীর সামনে দুর্নীতির কঙ্কাল বেরিয়ে আসার ভয়েই ফাইল চেপে রাখা হচ্ছে।"

​যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে, তারা সমস্ত নিয়ম মেনেই হিসাব পাঠিয়েছে এবং টেকনিক্যাল সমস্যার কারণে কেন্দ্র অনেক সময় অজুহাত দিচ্ছে। তবে শুভেন্দু অধিকারীর এই আক্রমণাত্মক মন্তব্য সেই রাজনৈতিক তরজাকে আরও উসকে দিল। তার মতে, প্রশাসন সঠিক পথে চললে পাওনা টাকা পেতে কখনোই সমস্যা হতো না।সামনেই বেশ কিছু নির্বাচন এবং বাজেট পরবর্তী আবহে জিএসটি নিয়ে এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার শুভেন্দুর এই অভিযোগের পাল্টা কী জবাব দেয়, এখন সেটাই দেখার। তবে আপাতত অডিট ফাইল এবং জিএসটি বকেয়া নিয়ে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত থাকতে চলেছে, তা নিশ্চিত।

ভিডিও লিংক -- 


মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পুলিশকে ঘরে বন্দি করার দুঃসাহস! সিউড়িতে ধৃত ৬, উত্তপ্ত এলাকা

নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: আদালতের নির্দেশে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে চরম হেনস্থার মুখে পড়ল পুলিশ। অভিযুক্তের পরিবারের হাতে পুলিশ কর্মীদের বন্দি হওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।


পুলিশ সূত্রে খবর, একটি পুরনো মামলায় সিউড়ি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতিম শাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সন্ধ্যায় সিউড়ি থানার পুলিশ অভিযুক্তকে ধরতে তার বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালানোর সময় পুলিশ কর্মীরা বাড়ির দোতলায় উঠতেই সুযোগ বুঝে হাতিম শাহর পরিবারের সদস্যরা বাইরে থেকে দরজা আটকে দেয়। দীর্ঘক্ষণ পুলিশ কর্মীদের ঘরের ভেতর বন্দি করে রাখা হয় বলে অভিযোগ।

​ঘটনার খবর থানায় পৌঁছাতেই সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা গিয়ে আটকে পড়া পুলিশ কর্মীদের উদ্ধার করে। কর্তব্যে বাধা দেওয়া এবং পুলিশকে বন্দি করার অপরাধে রাতেই অভিযান চালিয়ে পরিবারের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত হাতিম শাহর বর্তমান পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।

​পুলিশের ওপর এই হামলার ঘটনায় সিউড়ি জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ধৃত ৬ জনকে আজই সিউড়ি আদালতে তোলা হবে। ঘটনার পেছনে আর কারা জড়িত এবং কেন এই ধরণের দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলো, তা খতিয়ে দেখছে প্রশাসন।

ভিডিও লিংক --- 


শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

অভিনব 'ভাইফোঁটা' - ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধলেন বিজেপি নেতা-কর্মীরা

রানাঘাট (নদিয়া): বাঙালির শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে অন্যতম 'ভাইফোঁটা'-কে এক বিশেষ সাংগঠনিক রূপ দিয়ে তাক লাগিয়ে দিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চা। 


বৃহস্পতিবার, রানাঘাট জেলা পার্টি অফিসে এক অভিনব অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংসদ থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব ও সাধারণ কর্মীরা একসঙ্গে বসে এই উৎসবে সামিল হলেন।

নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে এই 'ভ্রাতৃত্বের বন্ধন' অনুষ্ঠানের আয়োজন করা হয় রানাঘাট জেলা কার্যালয়ে। মহিলা মোর্চার সকল পদাধিকারী ও কার্যকর্তারা নিজ হাতে নদিয়া দক্ষিণ জেলার সকল 'দাদা-ভাই'দের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন।

এই সম্মিলিত উদযাপনের মূল আকর্ষণ ছিল, দলের সাংসদ এবং সাধারণ কর্মীদের এক মঞ্চে এনে উৎসবের মাধ্যমে সাংগঠনিক ঐক্যকে তুলে ধরা।

এই বিশেষ দিনে ফোঁটা নিতে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সাংসদ ছাড়াও স্থানীয় ও জেলা নেতৃত্ব সহ অসংখ্য কর্মী-সমর্থক এই অনুষ্ঠানে অংশ নেন। সাংসদ জগন্নাথ সরকার উৎসবের এই উদ্যোগের প্রশংসা করে জানান, এই ধরনের অনুষ্ঠান কর্মীদের মধ্যেকার আন্তরিকতা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে। তিনি বলেন,

"রাজনীতির উর্ধ্বে উঠে এই পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে সকলে যোগ দিয়েছি। এই বন্ধন শুধু উৎসবের নয়, এ হল দলের প্রতি দায়বদ্ধতা এবং একাত্মতার বন্ধন।

মহিলা মোর্চার এই উদ্যোগ প্রমাণ করে যে, উৎসবের আবহেও দল তার সাংগঠনিক বার্তা পৌঁছে দিতে পারে। মহিলা মোর্চার নেত্রীরা জানান, তাঁদের এই উদ্যোগের লক্ষ্য ছিল দলের মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বৃদ্ধি করা, যা ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

সামাজিক উৎসবকে কেন্দ্র করে এহেন রাজনৈতিক উদ্যোগ নদিয়ার রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

#dinkaalindia #BJP

#MahilaMorcha

#OrganizationalUnity

#PartyOffice

#JagannathSarkar

#PoliticalBond

​#BhaiPhontaCelebration #dinkaalindiatv 

​#Nadia

​#Ranaghat

​#FestiveVibes

​#BrothersDay

​#SisterlyLove


শনিবার, ১৫ মার্চ, ২০২৫

মায়াপুর ইসকন মন্দিরে ফুলের দোল উৎসব

মায়াপুর, নদিয়া, ১৫ মার্চ: গতকাল মায়াপুর ইসকন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে এক অপূর্ব ও পবিত্র ফুলের দোল উৎসব উদযাপিত হয়। হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এই উৎসব এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

দোল পূর্ণিমা, যা শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার মিলনোৎসব হিসেবেও পরিচিত, সেই উপলক্ষে মায়াপুর ইসকন মন্দির মনোরম ফুলের সাজে সজ্জিত হয়েছিল। সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। মন্দিরের পুরোহিতগণ শ্রীশ্রী রাধা-মাধবের বিশেষ পূজা এবং অভিষেক করেন। এরপর হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ এবং নানা ধরনের ভক্তিমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উৎসবের বিশেষত্ব হলো, এখানে সাধারণ রঙের পরিবর্তে শুধুমাত্র ফুল ব্যবহার করা হয়। দুপুরের দিকে শুরু হয় অনন্য ফুলের খেলা, যেখানে ভক্তরা একে অপরের ওপর নানা রঙের সুগন্ধি ফুল ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন। এটি এক বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা সৃষ্টি করে, যেখানে ভগবানকে উৎসর্গ করা ফুল ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। সারা মন্দির চত্বর ফুলের সৌরভে ভরে ওঠে।

উৎসব উপলক্ষে ইসকন মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বিতরণের আয়োজন করে, যেখানে হাজার হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন। দেশ-বিদেশের বহু পর্যটক ও ভক্ত এই শুভ মুহূর্তের সাক্ষী হতে এখানে আসেন।

মায়াপুর ইসকন মন্দিরের প্রধান অধ্যক্ষ বলেন, “দোল পূর্ণিমা কেবল রঙের উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেমের মহোৎসব। আমাদের মায়াপুর ধামে আমরা শুধুমাত্র ফুল ব্যবহার করে এই উৎসব উদযাপন করি, যা এক বিশেষ পবিত্রতার অনুভূতি এনে দেয়।”

এই বর্ণাঢ্য ফুলের দোল উৎসব ভক্তদের মনে এক অপূর্ব স্মৃতি তৈরি করেছে। আগামী বছর আবারও একই উচ্ছ্বাসে দোল পূর্ণিমা উদযাপনের প্রত্যাশায় সবাই

রবিবার, ২ মার্চ, ২০২৫

বিবেকানগর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ সম্মাননা প্রদান

বিবেকানগর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঠের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে প্রতিদিন যাঁরা নিরলসভাবে পরিশ্রম করেন, তাঁদের এই মহৎ কাজকে স্বীকৃতি জানাতে মন্দির চত্বরে এক ব্যতিক্রমী আয়োজনে তাঁদের সম্মান জানানো হয়।

ভিডিও লিংক 

পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

বিবেকানগর রামকৃষ্ণ মঠের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন ভোর থেকে শুরু করে মন্দির চত্বর, আশ্রম, টয়লেট-বাথরুমসহ আশ্রমের প্রতিটি কোণ পরিষ্কার করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই প্রতিষ্ঠান সবসময় পরিচ্ছন্ন ও পূজনীয় পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়। তাঁদের এই অবদানকে স্বীকৃতি জানিয়ে আজকের দিনে তাঁদের মন্দিরে বসিয়ে বিশেষ পূজার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত সন্ন্যাসী ও আশ্রমের দায়িত্বশীল ব্যক্তিরা পরিচ্ছন্নতা কর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করেন এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং তাঁদের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সমাজের প্রতি বার্তা

এইআয়োজনের মাধ্যমে বিবেকানগর রামকৃষ্ণ মঠ সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে—পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের সমাজের অমূল্য অংশ এবং তাঁদের যথাযথ সম্মান প্রদান করা উচিত। তাঁদের কঠোর পরিশ্রম ও অবদান ছাড়া পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব নয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শন নিশ্চিত করা যায়।

নতুন খবরের আপডেট 



বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

কোথায় দ্রুত রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে

জয়দীপ মৈত্র, ২৬ফেব্রুয়ারী,দক্ষিণ দিনাজপুর: দ্রুত কালিয়াগঞ্জ - বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি বালুরঘাট - হিলি রেলপথ সম্প্রসারণে রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

এদিন তিনি বলেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে জানান বালুরঘাট - হিলি রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। 

অপরদিকে কালিয়াগঞ্জ - বুনিয়াদপুর রেল সম্প্রসারণে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। 

সেদিন রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সংসদ কার্তিক পাল কে চিঠি দিয়ে


 কালিয়াগঞ্জ - বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট - হিলি রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

আধার কার্ড ছাড়াই পরিষেবা গ্রহণের নতুন নিয়ম

Report -soumen (Dinkaal India)

ভারত সরকার আধার কার্ড ব্যবহারে নতুন নিয়ম চালু করেছে, যা নাগরিকদের জন্য আরও সহজ এবং নিরাপদ পরিষেবা নিশ্চিত করবে। আধার কার্ড ছাড়াই পরিষেবা গ্রহণের সুযোগ প্রদান করার লক্ষ্যে নতুন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের মতে, এটি ডিজিটাল ভারতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নাগরিকদের জন্য আরও সুবিধাজনক হবে।


নতুন নিয়ম কী?


নতুন নিয়ম অনুসারে, বিভিন্ন পরিষেবা গ্রহণের সময় আধার কার্ড বহন করার প্রয়োজন নেই। শুধুমাত্র ফেস অথেন্টিকেশন বা মুখ স্ক্যান করলেই পরিচয় নিশ্চিত হয়ে যাবে। এটি বিশে

ষত সেসব নাগরিকদের জন্য উপকারী হবে, যাঁদের কাছে সর্বদা আধার কার্ড বহন করা সম্ভব হয় না।


ফেস অথেন্টিকেশন প্রযুক্তি চালু


এই নতুন নিয়মে ফেস অথেন্টিকেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে নাগরিকদের পরিচয় যাচাই করা হবে উন্নত বায়োমেট্রিক সিস্টেমের সাহায্যে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। ফলে, ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের ঝামেলা ছাড়াই সহজেই পরিচয় নিশ্চিত করা যাবে।


ফেস অথেন্টিকেশন পদ্ধতি ব্যবহারের ফলে বয়স্ক এবং নিরক্ষর ব্যক্তিদের জন্য এটি একটি বড় সুবিধা হবে। কারণ, অনেক ক্ষেত্রেই তাঁদের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান সঠিকভাবে কাজ করে না। নতুন এই ব্যবস্থা পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভুল এবং দ্রুত করবে।


নিরাপত্তা ও প্রতারণা প্রতিরোধ


এই প্রযুক্তি প্রতারণার সম্ভাবনা কমিয়ে আনবে, কারণ প্রতিটি মানুষের মুখের গঠন এবং আইরিস আলাদা হয়, যা নকল করা প্রায় অসম্ভব। আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধার কার্ডের তথ্য চুরি বা অন্য কারও নামে ব্যবহারের ঝুঁকি কমবে, কারণ শুধুমাত্র আসল ব্যবহারকারীই নিজের মুখ স্ক্যান করে সেবা গ্রহণ করতে পারবেন।


নাগরিকদের জন্য সুবিধা


নতুন নিয়ম চালুর ফলে নাগরিকরা আরও সহজে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণ করতে পারবেন। ব্যাংকিং, রেশন কার্ড, মোবাইল সিম ক্রয়, সরকারি অনুদান গ্রহণ, ট্যাক্স ফাইলিংসহ বিভিন্ন ক্ষেত্রে এটি কার্যকরী হবে।


ফেস অথেন্টিকেশন কীভাবে কাজ করবে?


ফেস অথেন্টিকেশন প্রক্রিয়াটি খুবই সহজ। নির্দিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি উন্নত সফটওয়্যার ব্যবহার করে নাগরিকদের মুখমণ্ডলের ছবি তুলবে এবং তা সরকারের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখবে।


এটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে:


মুখ স্ক্যান – ব্যবহারকারীর ছবি তোলা হবে।


ডাটাবেস যাচাই – সরকারের সংরক্ষিত তথ্যের সাথে তুলনা করা হবে।


পরিচয় নিশ্চিতকরণ – মিল পাওয়া গেলে সেবা প্রদান করা হবে।


ফেস অথেন্টিকেশন ব্যবহারের ক্ষেত্র


সরকারি ভাতা ও সুবিধা পাওয়া


ব্যাংকিং লেনদেন


মোবাইল সিম কেনা ও রেজিস্ট্রেশন


রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী গ্রহণ


ট্যাক্স রিটার্ন ফাইল করা


নতুন নিয়মের চ্যালেঞ্জ ও সমাধান


নতুন নিয়মের সুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে।


প্রযুক্তিগত সমস্যা – কিছু ক্ষেত্রে ফেস অথেন্টিকেশন সফটওয়্যার ভুল শনাক্ত করতে পারে।


সমাধান: উন্নত সফটওয়্যার আপডেট ও যাচাইকরণ ব্যবস্থা উন্নত করা।


গোপনীয়তা ও তথ্য সুরক্ষা – ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।


সমাধান: শক্তিশালী সাইবার সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ ও তথ্য এনক্রিপশন ব্যবহার।


ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক ধাপ এগিয়ে


এই পরিবর্তনের ফলে আধার কার্ড সঙ্গে বহন করার প্রয়োজনীয়তা কমবে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণ আরও সহজ হবে। এটি ডিজিটাল ইন্ডিয়া গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে ভারত সরকার আধার কার্ড সংক্রান্ত এই নতুন নিয়ম চালু করেছে, যা ভবিষ্যতে পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও আধুনিক এবং কার্যকর করবে।




বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বকর্মা প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি চলছে কুমোরটুলিতে

 ১২ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুরঃ চলতি মাসের ১৭ সেপ্টেম্বর সারা বাংলা জুড়ে নানান কলকারখানা সহ অনেক দোকান লোহা লক্কড়ের দোকান সহ বিভিন্ন ক্ষেত্রে পূজিত হবেন কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা দেব।

এরপর মহালয়ার পূণ্য তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে এবং শারদীয়া উৎসব দেবী দুর্গাপূজা শুরু হবে। চলতি সপ্তাহের অন্ত থেকেই মাতৃপক্ষের সূচনার সাথে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গো উৎসবের দামামা বেজে উঠবে।প্রসঙ্গত, গত ৪ আগে বছর করোনা আবহ তথা লকডাউনের জেরে বিশ্বকর্মা প্রতিমার বায়না তেমন না পাওয়ায় মাথায় হাত পড়ে ছিল কুমোরটুলির মৃৎশিল্পীদের। 

তবে লকডাউন শিথিল হতেই গত ৩ বছরে মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের। বাঙালির আবেগের ওপর অন্য কিছু হয় না কারণ বিশ্বকর্মা পূজা মানেই আগমনীর বার্তা বিশ্বকর্মা পুজো শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া তাই খুশির জোয়ারে ভাসতেই বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে দূর্গাপূজার আবেগে ভাসবেন সকলে। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমোরটুলির মৃৎশিল্পীদের বিশ্বকর্মা প্রতিমার শেষ তুলির টান দিতে দেখা গেল, তাদের প্রস্তুতি ভীষণভাবে তুঙ্গে কারণ সপ্তাহতেই অর্ডার করা বিশ্বকর্মা প্রতিমা পৌঁছে দিতে হবে নানান জায়গায়। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের দত্তপাড়া এলাকার মৃৎশিল্পী ভুবন শীল জানান, “লকডাউনের জেরে প্রতিমা বিক্রি ও বায়না না পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল।


কিন্তু ধীরে ধীরে লকডাউন শিথিল হতেই বর্তমানে ৩ বছর পর বিশ্বকর্মা পুজোর দিন এগিয়ে আসর আগে থেকে বিভিন্ন ক্লাব অন্যান্য কারখানা দোকান বড় বড় বাড়ি বিভিন্ন ক্ষেত্রে ছোট-বড় নানান ধরণের বিশ্বকর্মা প্রতিমা বায়না করে যাচ্ছেন, ১৬ তারিখে ডেলিভারি দিব তাই শেষ প্রস্তুতি চলছে, আমাদের দিকে ভগবান মুখ তুলে তাকিয়েছেন”। তবে বলাই বাহুল্য, প্রতিমা বিক্রির বায়না পেয়ে হাসি মুখে মনের আনন্দে কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা ঠাকুরকে তৈরি করেছেন মৃৎশিল্পীরা। বিশ্বকর্মা পূজার পর মহালয়ার পূণ্য তিথিতে দেবী দুর্গার বোধন শুরু হবে এবং মাতৃ পক্ষের সূচনা হবে তার সাথে সাথে তাল মিলিয়ে দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে কলকারখানা সহ ক্লাব, বারোয়ারী ও বনেদি বাড়ি, বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পূজা ও দূর্গাপূজা হবে আর তাতেই এই আনন্দ জোয়ারে গা ভাসাবেন আপামর বাঙালি। তাই তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কুমোরটুলিতে কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা প্রতিমা তৈরির শেষ প্রস্তুতি চলছে তুঙ্গে। দিনরাত এক করে ঘেমে নেয়ে প্রতিমা তৈরি করে চলেছেন মৃৎশিল্পীরা। তাদের ঘরে এখন শুধুই ব্যস্ততা প্রতিমা তৈরীর জন্য।

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

জর্জিয়া ও আজারবাইজানের ককেশাস পর্বতমালায় অভিযান শেষে পর্বতারোহী দেবাশিস বিশ্বাস অভিজ্ঞতা শেয়ার করলেন

 জর্জিয়া ও আজারবাইজানের ককেশাস পর্বতমালা


২৭ শে জুলাই, ২০২৪। বিমানে রওনা দিই কলকাতা থেকে, উদ্দেশ্য দিল্লি হয়ে আজারবাইজানের রাজধানী বাকু। প্রথম দু একদিন আশপাশ ঘুরে নিলাম। ২রা আগস্ট, ২০২৪, শুক্রবার সকালবেলায় একটা মিনি ভ্যানে চেপে আমরা বেরিয়ে পড়লাম পর্বতাভিযানে। গন্তব্য বাকু থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কুবা হয়ে আরও পঞ্চাশ কিলোমিটার এগিয়ে খিনালিগ গ্রাম। প্রথমে কাস্পিয়ান সাগরের পার ঘেঁষে উত্তরমুখী জাতীয় সড়ক পথে এগিয়ে এরপর সে পথ ছেড়ে বাঁদিকে ঘুরে পৌঁছলাম কুবা। খিনালিগে দলের তিনজনকে রেখে অভিযানের চার সদস্য এগিয়ে চললাম শাহদাগ (Shahdag) বেসক্যাম্পের দিকে। 


খিনালিগের পর রাস্তা বলতে কিছুই নেই। পুরোপুরি ভাঙাচোরা একদম মাটির রাস্তা, মাঝে মাঝে নেমে যেতে হচ্ছে খরস্রোতা নদীর বুকে, কখনওবা পাহাড়ি ঘাসের ঢালের মাঝ দিয়ে পথ। পঞ্চাশ-ষাট বছরের পুরনো এক প্রাচীন জিপ আমাদের এক জায়গায় নামিয়ে দিল। সেখান থেকে শুরু হলো ট্রেকিং। সেদিনই আরো প্রায় ঘন্টা দেড়েক ট্রেক করে পৌঁছলাম সন্ধ্যা সাড়ে আটটায় পৌঁছলাম শাহাদাগ বেসক্যাম্প (২,৮৫০ মিটার)। এদেশে সকালের আলো সাড়ে পাঁচটার মধ্যে ফুটে গেলেও রাতে আটটা পর্যন্ত বেশ পরিস্কার আলো থাকে। ঠিক হলো সেদিনই গভীর রাতে রওনা দেব শাহদাগ শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে।


শাহদাগ (৪,২৪৩ মিটার/১৪,০০২ ফুট), এলাকায় "পর্বতের রাজা" বলে খ্যাত, আজারবাইজানের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বত। এটি বৃহত্তর ককেশাস পর্বতমালার একটি শৃঙ্গ, যা আজারবাইজানের কুসার জেলায়, রাশিয়ার সীমানার কাছে অবস্থিত। ককেশাসের সর্বোচ্চ শৃঙ্গ রাশিয়ার এলব্রুস (৫,৬৪২ মিটার/ ১৮,৬১৯ ফুট)। আজারবাইজানের সর্বোচ্চ শৃঙ্গ বাজারদুজু (৪,৪৬৬ মিটার/১৪,৭৩৮ ফুট), যা রাশিয়ার সীমান্তে অবস্থিত। শাহদাগ আরোহণ পর্বতারোহীদের জন্য একটি বেশ কঠিন চ্যালেঞ্জ। 

৩রা আগস্ট ভোররাত সাড়ে তিনটেয় রওনা দিয়ে দুর্গম এই শাহাদাগ পর্বত শীর্ষে পৌঁছই সকাল ১১টা ১০ মিনিটে। আরোহন করি - মলয় মুখার্জি, অভিজিৎ রায়, কিরণ পাত্র ও আমি - দেবাশিস বিশ্বাস। প্রায় আধঘন্টা কাটাই শীর্ষে। তারপর কঠিন সেই পথ অতিক্রম করে বেস ক্যাম্পে নেমে আসি বিকেল চারটেয়।

এবার আমাদের লক্ষ্য আজারবাইজানের সর্বোচ্চ শৃঙ্গ বাজারদুজু। পরদিন শাহাদাগ বেস ক্যাম্প গুটিয়ে নেমে আসি নিচে। সেখানে অপেক্ষা করছিল জিপ। সেই জিপ ফের পার্বত্য পথ পার করে আমাদের পৌঁছে দিল বাজারদুজু বেস ক্যাম্পের নিচের এক পাহাড়ি ঢালে। সেখান থেকে ঘন্টা দুয়েক ট্রেকিং শেষে পৌঁছই বাজারদুজু বেস ক্যাম্প (৩,১০০মিটার)।

বাজারদুজু পর্বত (৪,৪৬৬ মিটার/১৪,৬৫২ ফুট) বৃহত্তর ককেশাস পর্বতমালায় রাশিয়ার দাগেস্তান এবং আজারবাইজানের সীমানায় অবস্থিত। আজারবাইজানি ভাষায় বাজারদুজু শব্দের অর্থ "বাজারের চত্বর", আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে এটি একটি নির্দিষ্ট ল্যান্ডমার্ক হিসাবে "বাজারের দিকে বাঁক নাও"। মধ্যযুগে এই শৃঙ্গের পূর্ব দিকে অবস্থিত শাহনাবাদ উপত্যকায় বার্ষিক বৃহৎ বহুজাতিক মেলা অনুষ্ঠিত হতো বলে হয়ত এর এমন নাম।

বেলা আড়াইটা নাগাদ পৌঁছাই বেস ক্যাম্প। পরদিন, ৫ই আগস্ট, ভোর রাত তিনটেয় রওনা দিলাম শীর্ষারোহণের উদ্দেশ্যে। একটানা আরোহন শেষে সকাল ন'টার মধ্যে আমরা চারজনই পৌঁছে গেলাম বাজারদুজু শীর্ষে। ইচ্ছা ছিল বাজারদুজুর একদম পাশের শৃঙ্গ ‘জাফর” (Zafar) আরোহণের। কিন্তু অতিসম্প্রতি জাফর শৃঙ্গের মাথায় রাখা ফলক চুরি হয়ে যাওয়ায় বর্তমানে কাউকে জাফর আরোহণের অনুমতি দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমাদের সেই পরিকল্পনা বাতিল করতে হলো। বেলা ১২:০০ টায় নেমে এলাম বেস ক্যাম্প। সেদিনই তাঁবু গুটিয়ে ট্রেকিং করে নিচে নেমে জিপ ধরে খিনালিগ হয়ে বাকু পৌঁছলাম ৬ তারিখ ভোররাত আড়াইটেয়। 


এরপরের লক্ষ্য জর্জিয়ার ককেশাস পর্বতমালায় অভিযান। কিন্তু জর্জিয়া সরকার মলয়ের ভিসা বাতিল করে দেওয়ায় ও আমাদের সাথে যেতে পারল না। ৮ ই আগস্ট পৌঁছই জর্জিয়ার রাজধানী টিবিলিস। দশ তারিখ শুরু হয় অভিযান, এবারের লক্ষ্য জর্জিয়ার অন্যতম জনপ্রিয় ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাজবেক (Kazbek, ৫০৫৪ মি), স্থানীয় ভাষায় যার অর্থ মহৎ চরিত্র। টিবিলিস ছেড়ে আমরা পৌঁছাই ১৫০ কিমি উত্তরের স্টেপান্সমিন্ডা (১,৭০০ মি)। পরদিন শুরু হয় আমাদের ট্রেকিং। ১৭০০ মিটারের স্টেপান্সমিন্ডা থেকে আট ঘণ্টা ট্রেকিং করে উঠে যাই ৩৭০০ মিটার উচ্চতার বেথেলমে হাট বা মেট্রো স্টেশন। ১৩ তারিখ ভোররাত দুটোর সময় শুরু হয় শীর্ষ অভিযান। অবশেষে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা নিরলস চলার পর, তীব্র হাওয়ার দাপট ও তুষার ঝাপটার মধ্যেই পৌঁছই কাজবেক শীর্ষে। আরোহন করি - অভিজিৎ রায়, কিরণ পাত্র ও আমি। সেদিনই মেট্রো স্টেশন নেমে আসি বিকাল ৫ টায়। এরপর ফেরা স্টেপান্সমিন্ডা হয়ে টিবিলিস। 

অভিযান সম্পূর্ণ হল। সম্ভবত ভারতবর্ষ থেকে এ ধরনের অভিযান এই প্রথম। সফলভাবে আরোহন হলো জর্জিয়া ও আজারবাইজানের ককেশাস পর্বতমালার তিনটি শৃঙ্গ।