অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

হকি জাদুকর ধ্যানচাঁদের স্মরণে রানাঘাটে জাতীয় ক্রীড়া দিবস

হকি জাদুকর ধ্যানচাঁদের স্মরণে রানাঘাটে জাতীয় ক্রীড়া দিবস
রানাঘাট স্টেডিয়াম মাঠে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। হকি জাদুকর মেজর ধ্যানচাঁদ জি-কে স্মরণ করে ক্রীড়া ভারতীর নদীয়া জেলা খণ্ড শাখার উদ্যোগে উঠে এল “খেলেগা ভারত, খিলেগা ভারত”-এর বার্তা।
বজরংবলি, ভারতমাতা ও ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে দিনের তাৎপর্য তুলে ধরেন প্রাক্তন কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায়। এরপর রানাঘাট স্টেডিয়াম মাঠে ছোটদের নিয়ে অনুষ্ঠিত হয় ক্রিকেট প্রতিযোগিতা।
জাতীয় ক্রীড়া দিবস ও খেলাধুলার গুরুত্ব নিয়ে কী বললেন প্রাক্তন কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায়?



#NationalSportsDay #Dhyanchand #Ranaghat #SportsDay #KhelegaBharat #KhelegaIndia #DinkaalIndia


মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

চোখের যত্নে বড় উদ্যোগ, স্কুলে স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা!

চোখ আমাদের অমূল্য সম্পদ। তাই ছোটবয়স থেকেই চোখের সমস্যা চিহ্নিত করে তার সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার স্কুল পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে **রানাঘাট লায়ন্স আই কেয়ার সেন্টার।

ইতিমধ্যেই নদিয়ার ৩৬টি স্কুলে ২০ হাজারেরও বেশি পড়ুয়ার চোখ পরীক্ষা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়েছে। কয়েকজন পড়ুয়ার প্রয়োজনীয় অপারেশনও শীঘ্রই সম্পন্ন হবে।আজ রানাঘাটের পালচৌধুরী প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো চক্ষু পরীক্ষা শিবির। ছোট ছোট পড়ুয়াদের চোখের সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হয়।একটি চশমা শুধু দৃষ্টি নয়, একটি শিশুর ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলতে পারে।এই মানবিক উদ্যোগ নিয়ে কী জানালেন লায়ন্স আই কেয়ার সেন্টারের কর্মকর্তারা ও চিকিৎসকরা? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন।

#DinkaalIndia #EyeCare #FreeEyeCheckup #Ranaghat #Nadia #SchoolChildren #LionsEyeCare #HealthCare #EyeCamp #Humanity

কালোবাজারি রুখতে রানাঘাটের বাজারে প্রশাসনের কড়া অভিযান!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম, ওজনে কারচুপি ও ভেজাল রুখতে রানাঘাট মহকুমা প্রশাসনের সাঁড়াশি অভিযান। মহকুমা শাসকের নেতৃত্বে বিভিন্ন বাজার ও দোকানে চলছে সারপ্রাইজ ভিজিট।


প্রশাসনের কড়া বার্তা—কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে বরদাস্ত করা হবে না। ওজন ও গুণমানে কারচুপি ধরা পড়লে ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা।

🛒 বাজারে নজরদারি আরও জোরদার—স্বস্তিতে ক্রেতারা!


আপনার এলাকায় বাজারদর কেমন? জানাতে পারেন কমেন্টে।

#Ranaghat #RanaghatNews #কালোবাজারি #বাজারদর #প্রশাসনিকঅভিযান #WestBengalNews #DinkaalIndia