অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

খুঁটিনাটি/Trifling লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খুঁটিনাটি/Trifling লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

গ্যাস সংকট'-এর গুজব এড়িয়ে চলার জন্য অনুরোধ দেশবাসীকে


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ববাজারে অস্থিরতা এবং আমদানিতে সমস্যার আশঙ্কার মাঝেই রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিটি প্রান্তে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।


কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গ্যাস আমদানিতে কোনো সাময়িক সমস্যা দেখা দিলেও গৃহস্থালির কাজে ব্যবহৃত রান্নার গ্যাস (Domestic LPG) সরবরাহে কোনো কোপ পড়বে না। শিল্পক্ষেত্র বা বাণিজ্যিক ব্যবহারের চেয়ে সাধারণ মানুষের রান্নাঘরের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে: তেল শোধনাগারগুলিকে (Refineries) এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 পাইপলাইনের মাধ্যমে আসা গ্যাস (PNG) এবং সিলিন্ডারের ক্ষেত্রে গৃহস্থদের জন্য ১০০ শতাংশ জোগান নিশ্চিত করা হবে।

 হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি ক্ষেত্রগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার নিয়ে যাতে কেউ আতঙ্কিত না হন এবং মজুতদারি বা কালোবাজারি না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে:

১. বুকিংয়ের সময়সীমা: দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম ব্যবধান ২৫ দিন করা হয়েছে। আগে যা ছিল ২১ দিন। মূলত মজুতদারি রুখতেই এই সিদ্ধান্ত।

২. ই-কেওয়াইসি (e-KYC): প্রকৃত গ্রাহকদের কাছে দ্রুত গ্যাস পৌঁছে দিতে ই-কেওয়াইসি প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে। যারা এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা ডেলিভারির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

৩. ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC): সিলিন্ডার হাতে পাওয়ার সময় গ্রাহকের মোবাইলে আসা ওটিপি বা ডিএসি কোড দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সিলিন্ডার পাচার না হতে পারে।

কেন্দ্রের আশ্বাস: ভয়ের কিছু নেই

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ এলপিজি মজুত রয়েছে। সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনে যাতে কোনো বাধা না আসে, তার জন্য রাজ্য সরকারগুলোকে পরিকাঠামো ও নিরাপত্তার দিকে নজর দিতে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো 'গ্যাস সংকট'-এর গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

সরকারের এই সক্রিয় ভূমিকার ফলে আগামী দিনগুলোতে গ্যাস বুকিং বা ডেলিভারি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে প্রশাসন এখন সরাসরি ডিস্ট্রিবিউটরদের ওপর নজরদারি চালাচ্ছে।

বুধবার, ১১ মার্চ, ২০২৬

SIR খসড়া তালিকা থেকে নাম বাদ: কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণী বিধানসভা এলাকার S-I-R তালিকার খসড়া থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে আজ বুধবার উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী মহকুমা শাসকের দপ্তর চত্বর। কয়েকশ স্থানীয় বাসিন্দা আজ দুপুরে দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত খসড়া তালিকায় অনেক প্রকৃত বাসিন্দার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।

এদিন দুপুর থেকেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে ভিড় জমতে শুরু করে। বিক্ষোভকারীরা তাঁদের হাতে থাকা কাগজ ও নথি দেখিয়ে স্লোগান দিতে থাকেন। ভিড় সামলাতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

"আমরা বছরের পর বছর এখানে বসবাস করছি। অথচ আজ যখন তালিকা বের হলো, দেখছি আমাদের নাম নেই। প্রশাসন দায়সারা কাজ করছে। নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।" — একজন বিক্ষোভকারী বাসিন্দা।


মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি খসড়া তালিকা (Draft List) মাত্র। যাঁদের নাম বাদ গেছে বা ভুল এসেছে, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে। সমস্ত নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

Video Link ----


দর্শক বন্ধু এরকমই নানা ধরনের খবরের আপডেট পেতে আমাদের দিনকাল ইন্ডিয়া চ্যানেল সাবসক্রাইব করুন, 

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁ ও ঠাকুরনগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প! আতঙ্কিত স্কুল পড়ুয়ারা।

 নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকা এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা ও ওপার বাংলার সাতক্ষীরা জেলায় এই ভূমিকম্পের উৎসস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।

সবচেয়ে বেশি আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। দুপুরবেলা যখন পুরোদমে ক্লাস চলছিল, সেই সময় হঠাৎই স্কুল ভবন কাঁপতে শুরু করে। ভূমিকম্প টের পাওয়া মাত্রই ক্লাসরুমের ভেতর হুড়োহুড়ি পড়ে যায়। তবে শিক্ষকদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। টিফিনের ঘণ্টা বাজার আগেই তড়িঘড়ি সমস্ত পড়ুয়াকে ক্লাসরুম থেকে বের করে স্কুলের খোলা মাঠে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ আতঙ্কে মাঠে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা।বনগাঁ ও সংলগ্ন সীমান্ত এলাকায় কম্পন বেশ জোরালো অনুভূত হলেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে সীমান্ত সংলগ্ন পুরনো বাড়িগুলোতে কোনো ফাটল ধরেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক নজরে আজকের ভূমিকম্প:

সময়: দুপুর ১টা ২২ মিনিট।মাত্রা: ৪.৯ (রিখটার স্কেল)।উৎসস্থল: বাংলাদেশের সাতক্ষীরা জেলা (ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন)।

প্রভাবিত এলাকা: বনগাঁ, ঠাকুরনগর, গাইঘাটা এবং ওপার বাংলার বিস্তীর্ণ অঞ্চল।

বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে পরবর্তী কম্পন বা 'আফটার শক' নিয়ে চাপা উদ্বেগ রয়ে গেছে।

Video Link --- 


DINKAAL INDIA-র পর্দায় খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোট ঘোষণার আগেই পানিহাটিতে ‘গৃহ সম্পর্ক’ অভিযানে সুকান্ত মজুমদার! ঘরের দুয়ারে কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়ে অভাব-অভিযোগের পাহাড় বাসিন্দাদের।

ভোটের দামামা বাজার আগেই জনসংযোগে জোর দিল বিজেপি। আজ হঠাৎই উত্তর ২৪ পরগনার পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডে ‘দুয়ারে’ পৌঁছে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘরের দরজায় পেয়ে একদিকে যেমন অবাক বাসিন্দারা, তেমনই নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান— একগুচ্ছ অভাব-অভিযোগ উগড়ে দিলেন তারা। যদিও বিজেপির এই কর্মসূচিকে বিন্দুমাত্র আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।


বুধবার সকালে পানিহাটির ৩৪ নম্বর ওয়ার্ডের অলিগলিতে ঘুরতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। কোনো রাজনৈতিক সভা নয়, সরাসরি মানুষের ঘরের দরজায় কড়া নাড়লেন তিনি। সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলেন এলাকার নাড়ির স্পন্দন।

স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে পেয়েই নিজেদের ক্ষোভ ও দাবীর কথা জানান। কেউ চাইলেন কাজের সুযোগ, কেউ আবার সরব হলেন নারী সুরক্ষা নিয়ে। এলাকার মহিলারা স্পষ্ট জানান, তারা পরিবর্তন চান যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। অন্যদিকে, অনেকে আবার ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এই ধরণের ‘গৃহ সম্পর্ক’ অভিযান যে ভোটারদের মন বুঝতেই করা হচ্ছে, তা গোপন রাখেননি সুকান্ত মজুমদার নিজেও। তিনি মন দিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই জনসংযোগকে কটাক্ষ করতে ছাড়েনি পানিহাটির তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, ভোটের আগে এসব নাটক করে কোনো লাভ হবে না। পানিহাটির মানুষ উন্নয়নের পাশেই আছেন।

বিজেপির এই জনসংযোগ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

"প্রতি মুহূর্তের টাটকা খবর এবং সঠিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল DINKAAL INDIA। 


ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। ধন্যবাদ।"

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

রাজ্যে অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, শাসকদলকে তীব্র আক্রমণ শমীক ভট্টাচার্যের

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জামাতের উত্থান এবং রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা নিয়ে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।


শমীক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গ বর্তমানে জঙ্গি কার্যকলাপের 'সেফ জোন' বা নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত অবস্থার সুযোগ নিয়ে অবাধে অবৈধ অনুপ্রবেশ ঘটছে। তিনি দাবি করেন, গত সাত বছর ধরে এই রাজ্যে জিহাদি চিন্তাধারার প্রসার ঘটেছে। বিশেষ করে সীমান্ত বরাবর জামাত-উল-মুজাহিদিনের মতো সংগঠনের উত্থান দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। অবিলম্বে এদের কঠোরহস্তে দমন করার দাবি জানিয়েছেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত তিন বছরে রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে, তার ৭৫ শতাংশেরও বেশি নিছক তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তাঁর দাবি:গত দুই বছরের পরিসংখ্যান অনুযায়ী, রাজনৈতিক খুনের ৯৫ শতাংশ ক্ষেত্রেই তৃণমূল তৃণমূলকে মারছে।বাকি অংশ বিজেপির কর্মীদের ওপর আক্রমণ।তৃণমূলকে 'জীবন্ত জীবাশ্ম' হিসেবে অভিহিত করে তিনি বলেন, সরকার কার্যত অস্তিত্বহীন।নির্বাচনের অনেক আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলার লজ্জা যে ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে। তৃণমূল পশ্চিমবঙ্গকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে জেলা জজের তত্ত্বাবধান ছাড়া সুষ্ঠু বিচার বা প্রক্রিয়া সম্ভব হচ্ছে না।"

বিজেপির পক্ষ থেকে তিনি 'No Sir, No Vote' স্লোগানের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি, বিজেপির 'ফর্ম সেভেন' (Form 7) যা পুড়িয়ে দেওয়া বা কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো পুনরায় পুনরুদ্ধারের ওপর জোর দেন তিনি।

Video Link --- 

 #DINKAALINDIA #SamikBhattacharya #WBNews #PoliticalViolence #BorderSecurity #BJPWestBengal #TMC

নির্বাচনের আগেই তপ্ত বাংলা: কেন্দ্রীয় বাহিনী থেকে সেলিম-মীনাক্ষী, বিরোধীদের তীব্র আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

 

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর: লোকসভা নির্বাচনের দামামা বাজতেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে সিপিএম ও আইএসএফ নেতৃত্ব— একাধিক ইস্যুতে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। তাঁর একের পর এক বিস্ফোরক মন্তব্যে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।


নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, “৪৮০ কোম্পানি কেন, ১৪৮০ দিলেও কিছু যায় আসে না। ওদের কেন্দ্রীয় বাহিনী আছে, কিন্তু আমাদের সঙ্গে ১০ কোটি মানুষ আছে। ভোটটা মানুষ দেবে, কোম্পানির লোক দেবে না।” তাঁর এই মন্তব্যে পরিষ্কার যে, বাহিনীর উপস্থিতিকে আমল না দিয়ে জনসমর্থনের ওপরই বেশি ভরসা রাখছে শাসক দল।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নজিরবিহীনভাবে আক্রমণ করে তিনি বলেন, “সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করেছে। ওর মতো ঔদ্ধত্যপূর্ণ ও অহংকারী মানুষ আমি আগে দেখিনি। যতদিন সেলিমের মতো দাম্ভিক লোক থাকবে, ততদিন সিপিএমের আরও অবক্ষয় হবে।”

পাশাপাশি, তরুণী নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কেও ছেড়ে কথা বলেননি তিনি। উত্তরপাড়া প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কল্যাণবাবু বলেন, “মীনাক্ষী উত্তরপাড়ায় দাঁড়ালে হারিয়ে ভূত করে ছেড়ে দেব।” তাঁর দাবি, সিপিএমের অন্দরে এখন শুধু মীনাক্ষীকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, যার ফলে দলের বাকি তরুণ নেতৃত্ব অসন্তুষ্ট।

ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এই নির্বাচনে আইএসএফ পুরোপুরি “মুছে যাবে”।

অন্যদিকে, বিরোধী শিবিরের রাজনৈতিক কর্মসূচি বা ‘রথযাত্রা’-কেও বিঁধতে ছাড়েননি তিনি। তাঁর মতে, “রথের চাকা যত গড়াবে, বিরোধীদের তত হাজার হাজার ভোট কমবে।” ---

Video Link ---- 



শনিবার, ২৩ মার্চ, ২০২৪

Chanakyaniti আচার্য চাণক্যের ভাষায় নারীর গোপনীয়তা!Acharya Chanakya, women's secrets!

 আচার্য চাণক্যের ভাষায় নারীর গোপনীয়তা!Acharya Chanakya, women's secrets!

MORE STORY :-

KedarnathTemple ৮টি অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে কেদারনাথ মন্দিরে/আপনিও জানলে অবাক হতে বাধ্য / 8 Miraculous Secrets Hidden in Kedarnath Temple/You Are bound to be Surprised

KedarnathTemple ৮টি অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে কেদারনাথ মন্দিরে/আপনিও জানলে অবাক হতে বাধ্য 

মন্দিরের অভ্যন্তরে কোন আচার-অনুষ্ঠান করেন না। তিনি তাঁর সহকারীদের এই দায়িত্ব অর্পণ করেন।কেদারনাথের তীর্থ পুরোহিত অর্থাৎ পান্ডারা কেদারনাথ উপত্যাকায় প্রধানত তিনটি নির্দিষ্ট এলাকায় বাস করেন। যেগুলি হল-  গুপ্তকাশীর বামসু এলাকা, গুপ্তকাশীর উত্তর এলাকা এবং উখিমঠ।এই পুরোহিতদের বিষয়ে সবচেয়ে মজার তথ্য হলো- এই পুরোহিতরা তাদের ৩৬০টি পুরোহিত পরিবারের আদি গোষ্ঠীর বংশধর বলে মনে করেন। তারা পুরোহিত, শুক্লা, শর্মা, কাটিয়াল, বাজপাই ইত্যাদি পরিবারের নাম বহন করেন। তবে, কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত।

পুরো ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে প্রবেশ করুন👇

MORE STORY :-

* দূরপাল্লার ট্রেনে ওঠার আগে জেনে নিন এই নিয়মগুলি ভারতীয় রেলের তরফে রাতের যাত্রার জন্য বেশ কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। 


বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বাড়বে সম্পদ-ঘরে থাকবে অপার শান্তি, শুধু এই দিকে রাখুন ময়ূর পালক/Keeping peacock feathers at home will bring good luck

 বাড়বে সম্পদ-ঘরে থাকবে অপার শান্তি, শুধু এই দিকে রাখুন ময়ূর পালক

READ MORE :-

১০০ বছর পর দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে জাগতিক ঘটনা

 

১০০ বছর পর দোল পূর্ণিমার দিন ঘটতে চলেছে জাগতিক ঘটনা

READ MORE :-

বুধবার, ২০ মার্চ, ২০২৪

দিনে তিনবার ভাত খান,দ্রুত কমবে ওজন! জানুন বিশেষ পদ্ধতি! অল্প দিনেই মিলবে ফল

 

দিনে তিনবার ভাত খান,দ্রুত কমবে ওজন! জানুন বিশেষ পদ্ধতি! অল্প দিনেই মিলবে ফল #healthytips


Read more 

Dinkaal india: বাড়িতে তুলিশি গাছ আছে? তাহলে এই কাজ গুলি করবেন না

 জ্যোতিষবিদদের মতে, ঘরে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।


 শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্নের অভাব কখনও হয় না। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেক হিন্দুর বাড়িতে এই পবিত্র গাছ রোপণ করা খুবই শুভ বলে মনে করা হয়। 


বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে গৃহের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও বজায় রাখে বলে বলে মনে করা হয়। তুলসী গাছ শুধুমাত্র ধর্মীয়ভাবে উপকারী নয়, আয়ুর্বেদ গুণেও পরিপূর্ণ। তুলসী পাতাও অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে। শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। জ্যোতিষবিদদের মতে, ঘরে তুলসী গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। 

আমাদের ইউটিউব চ্যানেল সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করুন 



শুধু তাই নয়, তুলসী গাছ লাগালে ঘরের আর্থিক সংকট দূর হয়, অর্থ ও অন্নের অভাব কখনও হয় না। তুলসী গাছ লাগানোর সময় বাস্তুশাস্ত্র মতে বেশ কি্ছু নিয়ম মেনে চলা উচিত। যদি মেনে না চলা হয়, তাহলে বড়সর ক্ষতির শিকার হতে হয় পরিবারের সদস্যদের। বাস্তু ও জ্যোতিষবিবদদের মতে, তুলসী গাছ লাগানোর সময় বাস্তুর নিয়ম উপেক্ষা করা উচিত নয়। যদি অর্থ সংকটের সঙ্গে তীব্র লড়াই করে থাকেন তাহলে সঠিক দিকে তুলসী গাছ লাগাতে হবে। এতে সমস্যার সমাধান হতে পারে। ঘরে নেতিবাচক শক্তিকে পরাস্ত করে মানুষের জীবনে তুলসী গাছ বিশেষ অবদান রাখে।


 ঘরে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও সুখ শান্তি বজায় থাকে। এই গাছ এতটাই শুদ্ধ যে ঘরে থাকলে পরিবারকে খারাপ নজর থেকে রক্ষা করে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে। তবে লাগানোর পর কিছু ভুল করলে ক্ষতি হতে পারে সঙ্গে সঙ্গে। তুলসী গাছ বা মঞ্চের ধারেকাছে এমন কিছু রাখা উচিত নয়, যেগুলির মাধ্যমে ঘরে ও পরিবারের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ করে। বাস্তু অনুসারে, বাড়িতে তুলসী গাছ লাগানোর জন্য সর্বোত্তম দিককে পূর্ব। এছাড়া উত্তর বা উত্তর-পূর্ব দিকে বারান্দা বা জানালার কাছেও তুলসী গাছ রাখা যেতে পারে। তবে মনে রাখবেন যে এই উদ্ভিদে পর্যাপ্ত পরিমাণে আলো- বাতাস পৌঁছতে হবে। তুলসী গাছের কাছে নিয়মিত ঘি প্রদীপ জ্বালানো উচিত। তাতে করে ঘরে আর কখনও অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে না, পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য থাকবে ভালো। তুলসী গাছ ঘরে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে, অর্থ সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে।

READ MORE:-

আপনি কি জানেন? ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি লাগালে আপনার ভাগ্য ম্যাজিকের মতো বদলে যাবে?

 আপনি কি জানেন? ঘরের কোন দিকের দেওয়ালে ঘড়ি লাগালে আপনার ভাগ্য ম্যাজিকের মতো বদলে যাবে?

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মাটির নিচে শতাব্দী প্রাচীন এক অজানা শহরের গল্প/The unknow underground city

 মাটির নিচে শতাব্দী প্রাচীন এক অজানা শহরের গল্প/The unknow underground city

"কুবার পেডি" হলো একটি অদ্ভুত ও রহস্যময় শহর, যা অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত। এই শহরে মানুষরা অন্যান্য শহরের মতো বেঁচে থাকে না, বরং এটি বেশ বড় অংশে মাটির নীচে অবস্থিত। কুবার পেডির অন্যতম বৈশিষ্ট্য হলো তার ভাসমান খনি যা ব্যবহার করে মানুষরা এই অত্যন্ত অগোচর অবস্থানে বসবাস করতে পারে।একটি অজানা প্রাচীন দিনে, কুবার পেডি একটি অদৃশ্য এবং রহস্যময় শহর হতে বাধিত ছিল। এই শহরে (unknown underground city)  অনেক ভূতপুরী ছিল, এবং অনেক অদ্ভুত ঘটনা ঘটেত। মানুষরা বিভিন্ন ধর্ম, ধর্ম এবং সুপারন্যাচুরাল(upernatural ) বিশ্বাসে আবদ্ধ ছিলেন।কুবার পেডির একটি রহস্যময় অংশ হলো তার ভাসমান খনি, যেটি মূলত প্রস্তুত করা হয়েছিল সোনা ও অন্যান্য অ-ধাতু খনি পেতে। মানুষরা স্বপ্ন দেখতে, বার্তা পাঠাতে এবং রহস্যময় কাজ করতে এই খনিতে পাঠানো হোত ।কুবার পেডির শহরের একটি অন্য রহস্যময়(mysterious) বৈশিষ্ট্য হলো তার আলোচিত "ডাগ রুম"। এটি মূলত একটি অদৃশ্য অংশ, যেখানে সাংবাদিক অবস্থান প্রাপ্ত হতে পারে এবং যেখানে স্বপ্ন দেখা যায়।কুবার পেডির এই রহস্যময় জগতে প্রতিদিন নতুন অস্বাভাবিক ঘটনার সৃষ্টি হতে থাকে, যা এই শহরের রহস্য ও মিষ্টি চরিত্রের চর্চার বিষয়ে সুনাম করে।

পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন  

 

READ MORE:-


DINKAALINDIA:সংসারে সুখ শান্তি বজায় রাখতে দোল পূর্ণিমার দিন বাড়ির মহিলারা ভুলেও এই কাজগুলি করবেন না

সংসারে সুখ শান্তি বজায় রাখতে দোল পূর্ণিমার দিন বাড়ির মহিলারা ভুলেও এই কাজগুলি করবেন না

পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন  


সবার আগে সব খবরের আপডেট পেতে Subscribe Dinkaalindia

READ MORE:-


আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য /আপনি এই দেশে গেলেই পাবেন ৭৮ লক্ষ টাকা

আপনি এই দেশে গেলেই পাবেন ৭৮ লক্ষ টাকা

এই ধরণের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


READ MORE:-

সোমবার, ১৮ মার্চ, ২০২৪

এই ছোট্ট কাজটা করলেই নব দম্পতিরা হতে পারবেন বড়লোক/ধনী হতে চাইলে এই কথা কউকে বলবেন না

 এই ছোট্ট কাজটা করলেই নব দম্পতিরা হতে পারবেন বড়লোক

ধনী হতে চাইলে এই কথা কউকে বলবেন না/How to Become Rich/Inspirational Video/গোপন টিপস

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

dinkaalindia:বিদ্যুৎ বিল বেশি আসছে? কিভাবে কমাবেন বিদুৎতের বিল?

 #dinkaalindia Electricity bill high? বিদ্যুৎ বিল বেশি আসছে? কিভাবে কমাবেন বিদুৎতের বিল?

READ MORE:-

জানেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ?

জানেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ?READ MORE:-