অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

Kolkata Bangla News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Kolkata Bangla News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া: গ্যাস সংকট রুখতে গাইঘাটায় পুলিশের ঝটিকা অভিযান

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের রান্নাঘরে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই সুযোগে একদল অসাধু ব্যবসায়ী যাতে ‘কৃত্রিম সংকট’ তৈরি করে কালোবাজারি করতে না পারে, তা নিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামল প্রশাসন।


বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্তের নেতৃত্বে গাইঘাটার আঙ্গ্রাইল এলাকায় একটি H P গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে আচমকা হানা দেয় পুলিশ।অভিযান চলাকালীন আইসি শুভাশিস দত্ত ডিস্ট্রিবিউটর অফিসের একাধিক গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখেন।বর্তমানে কত পরিমাণ গ্যাস মজুত আছে এবং প্রতিদিন কত বুকিং হচ্ছে, তার সামঞ্জস্য যাচাই করা হয়।কাগজে-কলমে থাকা হিসাবের সঙ্গে গোডাউনের সিলিন্ডারের সংখ্যার মিল আছে কি না, তা সরেজমিনে দেখেন তিনি।গ্রাহকদের গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অযথা দেরি করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।পরিদর্শন শেষে আইসি সংশ্লিষ্ট ডিলারকে স্পষ্ট নির্দেশ দেন যে, সরবরাহ কোনোভাবেই ব্যাহত করা যাবে না। মজুত থাকা সত্ত্বেও কোনো গ্রাহককে ফিরিয়ে দেওয়া বা অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আঙ্গ্রাইল এলাকার এক বাসিন্দা জানান, "যুদ্ধের খবরের পর থেকেই আমাদের মনে একটা ভয় ছিল যে হয়তো গ্যাসের দাম বাড়বে বা পাওয়া যাবে না। কিন্তু পুলিশ যেভাবে সরাসরি ডিলারের অফিসে গিয়ে তদারকি করছে, তাতে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম।"

প্রশাসনের এই কড়া নজরদারি জারি থাকলে অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা সফল হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


 সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। আপনার এলাকার কোনো বিশেষ খবর বা সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন [দিনকাল ইন্ডিয়া, সত্যের সন্ধানে আমরা সারাক্ষণ।"

বুধবার, ১১ মার্চ, ২০২৬

SIR খসড়া তালিকা থেকে নাম বাদ: কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণী বিধানসভা এলাকার S-I-R তালিকার খসড়া থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে আজ বুধবার উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী মহকুমা শাসকের দপ্তর চত্বর। কয়েকশ স্থানীয় বাসিন্দা আজ দুপুরে দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত খসড়া তালিকায় অনেক প্রকৃত বাসিন্দার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে।

এদিন দুপুর থেকেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের মূল ফটকের সামনে ভিড় জমতে শুরু করে। বিক্ষোভকারীরা তাঁদের হাতে থাকা কাগজ ও নথি দেখিয়ে স্লোগান দিতে থাকেন। ভিড় সামলাতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

"আমরা বছরের পর বছর এখানে বসবাস করছি। অথচ আজ যখন তালিকা বের হলো, দেখছি আমাদের নাম নেই। প্রশাসন দায়সারা কাজ করছে। নাম অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।" — একজন বিক্ষোভকারী বাসিন্দা।


মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি একটি খসড়া তালিকা (Draft List) মাত্র। যাঁদের নাম বাদ গেছে বা ভুল এসেছে, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হবে। সমস্ত নথি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

Video Link ----


দর্শক বন্ধু এরকমই নানা ধরনের খবরের আপডেট পেতে আমাদের দিনকাল ইন্ডিয়া চ্যানেল সাবসক্রাইব করুন, 

রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য বিরাট সুখবর! চালু হচ্ছে একগুচ্ছ নতুন গেদে লোকাল ট্রেন

রানাঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রেল মন্ত্রকের অনুমোদনে গেদে-শিয়ালদহ এবং গেদে-মাঝেরহাট শাখায় একাধিক নতুন লোকাল ট্রেন চালু হতে চলেছে। 


সাধারণ যাত্রী, নিত্যযাত্রী এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে এই নতুন ট্রেনগুলি যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দেবে।

এই ভিডিওতে আমরা প্রতিটি নতুন ট্রেনের সঠিক সময়সূচি (Timetable) এবং রুট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

🕒 নতুন ট্রেনগুলির সময়সূচি:

১. শিয়ালদহ – গেদে (আপ): শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:২৮, রানাঘাট পৌঁছাবে ১১:০১ এবং গেদে পৌঁছাবে দুপুর ১২:০৭ মিনিটে।

২. গেদে – শিয়ালদহ (ডাউন): গেদে থেকে ছাড়বে সকাল ০৮:২৬, রানাঘাট পৌঁছাবে ০৯:১৮ এবং শিয়ালদহ পৌঁছাবে ১০:৫৭ মিনিটে।

৩. শিয়ালদহ – গেদে (আপ): শিয়ালদহ থেকে ছাড়বে বিকেল ১৬:৫০, রানাঘাট পৌঁছাবে ১৮:৩৭ এবং গেদে পৌঁছাবে রাত ১৯:৩৮ মিনিটে।

৪. গেদে – মাঝেরহাট (ডাউন): গেদে থেকে ছাড়বে বিকেল ১৬:১৫ এবং মাঝেরহাট পৌঁছাবে রাত ১৯:২৮ মিনিটে।

৫. রানাঘাট – গেদে (আপ): রানাঘাট থেকে ছাড়বে সকাল ০৭:০৫ এবং গেদে পৌঁছাবে ০৭:৫৭ মিনিটে।

৬. গেদে – রানাঘাট (ডাউন): গেদে থেকে প্রতিদিন দুপুর ১৩:০০ টা এবং রাত ২০:২৫ মিনিটে দুটি ট্রেন রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। 

Video Link ----- 

ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সকল যাত্রীদের এই খুশির খবরটি জানিয়ে দিন।

📌 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও খবরের জন্য।

 #DinkaalIndia #Ranaghat #GedeLocal #IndianRailways #JagannathSarkar #NewTrain #Sealdah #WestBengalNews

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁ ও ঠাকুরনগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প! আতঙ্কিত স্কুল পড়ুয়ারা।

 নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমা-সহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকা এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা ও ওপার বাংলার সাতক্ষীরা জেলায় এই ভূমিকম্পের উৎসস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।

সবচেয়ে বেশি আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। দুপুরবেলা যখন পুরোদমে ক্লাস চলছিল, সেই সময় হঠাৎই স্কুল ভবন কাঁপতে শুরু করে। ভূমিকম্প টের পাওয়া মাত্রই ক্লাসরুমের ভেতর হুড়োহুড়ি পড়ে যায়। তবে শিক্ষকদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। টিফিনের ঘণ্টা বাজার আগেই তড়িঘড়ি সমস্ত পড়ুয়াকে ক্লাসরুম থেকে বের করে স্কুলের খোলা মাঠে নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ আতঙ্কে মাঠে দাঁড়িয়ে থাকে ছাত্রছাত্রীরা।বনগাঁ ও সংলগ্ন সীমান্ত এলাকায় কম্পন বেশ জোরালো অনুভূত হলেও, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। তবে সীমান্ত সংলগ্ন পুরনো বাড়িগুলোতে কোনো ফাটল ধরেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এক নজরে আজকের ভূমিকম্প:

সময়: দুপুর ১টা ২২ মিনিট।মাত্রা: ৪.৯ (রিখটার স্কেল)।উৎসস্থল: বাংলাদেশের সাতক্ষীরা জেলা (ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন)।

প্রভাবিত এলাকা: বনগাঁ, ঠাকুরনগর, গাইঘাটা এবং ওপার বাংলার বিস্তীর্ণ অঞ্চল।

বিকেলের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে পরবর্তী কম্পন বা 'আফটার শক' নিয়ে চাপা উদ্বেগ রয়ে গেছে।

Video Link --- 


DINKAAL INDIA-র পর্দায় খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

গাইঘাটায় পুলিশের হানা: বিপুল পরিমাণ অবৈধ মদসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা: এলাকায় অবৈধ মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল গাইঘাটা থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি মদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম জগদীশ দাস (৩৭)। শনিবার রাতে গাইঘাটার গোপালপুর খেলার মাঠ এলাকায় পুলিশ অতর্কিতে হানা দেয়। সেখান থেকেই জগদীশকে হাতেনাতে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ বোতল (প্রতিটি ৬০০ মিলি) দেশি মদ উদ্ধার হয়েছে।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই পুলিশের নজর এড়িয়ে এলাকায় এই বেআইনি কারবার চালিয়ে আসছিলেন জগদীশ। তবে শেষ রক্ষা হলো না। গোপন খবরের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।রবিবার ধৃত ব্যক্তিকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ।

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গুরুতর আহত sskm হাসপাতালে ভর্তি

  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গুরুতর আহত sskm  হাসপাতালে ভর্তি 



পরিবার সূত্রে জানা যাচ্ছে ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। অজ্ঞাত কারণে পা নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে যান এবং বাড়িতে থাকা একটি শোকেসে কোনায় ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন উডবার্ন ওয়ার্ডে


হটাৎ কেনো খেজুরী থানায় শুভেন্দু অধিকারী অফিসার ইনচার্জের সাথে দেখা করতে গেলেন?

হটাৎ কেনো খেজুরী থানায় শুভেন্দু অধিকারী অফিসার ইনচার্জের সাথে দেখা করতে গেলেন?



পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহানের যোগ অভিযোগ অর্জুনের।শাহজাহান,শিবু,উত্তমের জমি নৈহাটিতে

পার্থ ভৌমিকের সঙ্গে শাহজাহানের  যোগ অভিযোগ অর্জুনের।শাহজাহান,শিবু,উত্তমের জমি নৈহাটিতে



দক্ষিণ দিনাজপুর: সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তদন্তে গঙ্গারামপুর থানার পুলিশ

দক্ষিণ দিনাজপুর: সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। 



দক্ষিণ দিনাজপুর জেলার  গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকার ঘটনা।


 ঘটনায় দোকানে থাকা লকার ভেঙ্গে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দিলো চোরের দল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।


পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা অখিল সরকার সুকদেবপুর হাটখোলা এলাকায় রয়েছে তার একটি সোনার দোকান। প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। 


বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।এরপরেই খবর দেওয়া হয় দোকান মালিককে।



 দোকান মালিক এসে দোকানে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তার। ঘটনায় দোকানে থাকা লকার ভেঙ্গে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল।সেইসঙ্গে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয় চোরের দল। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

#DINKAALINDIA #tamlukbjp ভোটের আগেই তমলুকে তৃণমূলে বড় ধাক্কা!

 #DINKAALINDIA #tamlukbjp ভোটের আগেই তমলুকে তৃণমূলে বড় ধাক্কা



#sandeshkhali আরও বেকায়দায় শেখ শাহজাহান! সন্দেশখালির বিভিন্ন জায়গায় শেখ শাহাজাহান ঘনিষ্ঠদের বাড়ি এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী

 #sandeshkhali আরও বেকায়দায় শেখ শাহজাহান! সন্দেশখালির বিভিন্ন জায়গায় শেখ শাহাজাহান ঘনিষ্ঠদের বাড়ি এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সিবিআই ও কেন্দ্রীয় বাহিনী।



শনিবার, ৯ মার্চ, ২০২৪

তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ফেস্টুন লাগানো হতে না হতেই ব্যানার ছিঁড়ে ফেললো কে বা কারা

 

#banglanews #banglanews #breakingnews #dinkaalindia #banglanews #banglasangbad #breakingnews
তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ফেস্টুন লাগানো হতে না হতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিঁড়ে ফেললো কে বা কারা।



 নরেন্দ্র মোদির সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি ছিঁড়ে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ। বিজেপির পক্ষে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিক্ষোভ দেখানো চলছে। বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন। তমলুকের গঠরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের পাশে এই ব্যানার লাগিয়েছিল বিজেপির উৎসাহিত কর্মীরা। সর্বোপরি অভিজিৎ গাঙ্গুলী তমলুকের প্রার্থী হওয়া এবং না হওয়ার আগেই রাজনৈতিক জল্পনা এবং পোস্টার আক্রান্তের শিকার হলেন অভিজিৎ গাঙ্গুলী।
বক্তব্য -রাজকুমার পাঞ্জা, তমলুকের খারুই গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি।
পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়

বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিকশিত ভারত এর অধীনে নবদ্বীপ আমঘাটা নতুন রেল লাইন পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার

 নাদিয়া:বিকশিত ভারত এর অধীনে নবদ্বীপ আমঘাটা নতুন রেল লাইন পরিদর্শনে সাংসদ জগন্নাথ সরকার, দ্রুত গতিতে কাজ চলছে আর কিছুদিনের মধ্যেই এই লাইন সম্পূর্ণ হবে ।


মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Dinkaal india:চাকদা শহর মণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত জগন্নাথ সরকার এবং বিধায়ক বঙ্কিম ঘোষ

 

আজ চাকদা এল,আ,ইসি অফিসের সামনে চাকদা সরমণ্ডল ৫ এর উদ্যোগে মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয় এবং মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মহাশয়ের উপস্থিতিতে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়।



ভোট প্রচারে চাকদহ বিধানসভায় দেওয়াল লিখন ব্যাস্ত আসন্ন জাতীয় নির্বচনে বিজেপি পার্থী জগন্নাথ সরকার

আজ ভোট  প্রচারে চাকদহ বিধানসভায় দেওয়াল লিখন ব্যাস্ত আসন্ন জাতীয় নির্বচনে বিজেপি পার্থী জগন্নাথ সরকার