অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

অপরাজিতা নারী সন্মান ২০২৫: সৃজনশীলতা ও ফ্যাশনের মেলবন্ধনে ৪৩ জন নারীকে সন্মাননা প্রদান

 


অপরাজিতা নারী সন্মান ২০২৫: সৃজনশীলতা ও ফ্যাশনের মেলবন্ধনে ৪৩ জন নারীকে সন্মাননা প্রদান
নিজস্ব সংবাদদাতা, নদীয়া
কলকাতা, নিউটাউন: গত শনিবার সন্ধ্যায় কলকাতার নিউটাউনের বৃন্দাবন ব্যাংকওয়েট হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো 'নদীয়া: অপরাজিতা নারী সন্মান ২০২৫'। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৪৩ জন নারীকে এই বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল শারদ উৎসবকে কেন্দ্র করে এক মন মুগ্ধকর সৃজনশীল নৃত্য পরিবেশনা। এছাড়াও, নামকরা ফ্যাশন ডিজাইনারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট এক ফ্যাশন শো।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার পায়েল দেবনাথ তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এই ধরনের একটি মহৎ অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। নারীদের সন্মান জানানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"
'অপরাজিতা নারী সন্মান' প্রদান করা হয় মোট ৪৩ জন কৃতী নারীকে, যাঁরা নিজেদের কর্মক্ষেত্রে দৃঢ়তা ও সাফল্যের পরিচয় দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মেনস ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য, মন্দার ঘোষ, মল্লিকা ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাঁরা এই বিশেষ উদ্যোগের সার্থকতা নিয়ে নিজেদের বক্তব্য রাখেন। বক্তারা জানান, সমাজে মহিলাদের অসামান্য অবদানকে স্বীকৃতি এবং তাঁদের উৎসাহিত করার লক্ষ্যেই এই 'অপরাজিতা নারী সন্মান' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সার্বিক দিক থেকে দেখতে গেলে, সন্মাননা প্রদান, সৃজনশীল নৃত্য এবং ফ্যাশন শো-এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি মহিলাদের শক্তি ও সাফল্যকে তুলে ধরল এক অন্য আঙ্গিকে।

#dinkaalindia #AparajitaNariSamman2025
#WomensHonor
#KolkataEvent
#Newtown
#EmpoweringWomen
#FashionShow
#CreativeDance
#NariShakti
#AwardCeremony
#43Honorees
#PayelDebnathFashion
#ShardaUtsav

কোন মন্তব্য নেই: