অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

উত্তপ্ত ব্যারাকপুর: আদালত চত্বরে তুলকালাম, অর্জুন সিং-এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ।

 উত্তর ব্যারাকপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ৮১ বছর বয়সী বৃদ্ধা তুলসী অধিকারীকে মারধর ও তার জেরে মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা ছড়াল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। এই ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করল পুলিশ।


​গতকাল এই ন্যাক্কারজনক ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে অস্বস্তিতে পড়ে শাসকদলও। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার (সাসপেন্ড) করা হয়েছে। ব্যারাকপুর থানা প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে।

​আজ পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তকে আদালতে তোলে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট চারটি ধারায় মামলা রুজু করা হয়েছে:

১০৩(১): খুনের ধারা (জামিন অযোগ্য)।

১১৫(২), ১২৬(২), এবং ৩৫১(২): অন্যান্য অপরাধমূলক ধারা।

​এদিন অভিযুক্তের ফাঁসির দাবিতে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে আদালতের দিকে এগোতে থাকলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বাধে। এর ফলে সাময়িকভাবে রাস্তা অবরোধ হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া হয়।

​বিজেপির অভিযোগ, বৃদ্ধা খুনের নেপথ্যে থাকা অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

ভিডিও লিংক ------


কোন মন্তব্য নেই: