অনুসরণকারী/follow

SOCIAL MEDIA

Translate

শনিবার, ৭ মার্চ, ২০২৬

 উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায় দম্পতির ওপর নৃশংস হামলা ও শ্লীলতাহানির অভিযোগে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ, রাস্তা আটকে এক দম্পতিকে নির্জন মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং মহিলার শ্লীলতাহানি করা হয়। এমনকি ছিনিয়ে নেওয়া হয় সোনার হার। এই ঘটনায় ইতিমধেই একজনকে গ্রেফতার ও অপর একজনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত যখন এক দম্পতি নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের পথ আটকায়। দম্পতিকে জোরপূর্বক একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে ওই মহিলার স্বামীর ওপরও চড়াও হয় দুষ্কৃতীরা।

সবচেয়ে ভয়াবহ অভিযোগটি উঠেছে মহিলার ওপর শ্লীলতাহানির। দুষ্কৃতীরা মহিলার সঙ্গে জঘন্য আচরণ করে এবং শ্লীলতাহানি করে বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে। শুধু তাই নয়, মহিলার গলায় থাকা সোনার চেনও দুষ্কৃতীরা ছিঁড়ে নেয় বলে খবর।

ঘটনার পর মুহূর্তেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিগৃহীত পরিবারটি। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। পুলিশি অভিযানে ইতিমধ্যেই জিৎ দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আজ আরও একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত জিৎ দাসকে আজ বনগাঁ আদালতে পেশ করা হচ্ছে।


গোটা ঘটনার পেছনে আর কে কে জড়িত রয়েছে এবং এই হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে গাইঘাটা থানার পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


 সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি  (Subscribe) করতে ভুলবেন না। ধ

ন্যবাদ।"

কোন মন্তব্য নেই: